২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তৃতীয় ধাপের বা সর্বশেষ আবেদন আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আটটায় শেষ হচ্ছে। গতকাল সোমবার শুরু হওয়া এই ধাপে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের কলেজ পছন্দক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এটিই ভর্তির শেষ সুযোগ। যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি, কোনো কলেজে চান্স পাননি কিংবা চূড়ান্ত মনোনয়ন পেয়েও ভর্তি নিশ্চিত করতে পারেননি, তারা সবাই এ ধাপে আবেদন করার সুযোগ পাবেন। আগামী শুক্রবার (৩০ অক্টোবর) রাত আটটায় এই ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি নিশ্চায়ন এবং আগামী ২ ও ৩ নভেম্বর কলেজগুলোতে মূল ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
০৬:২২ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং নিউজ::

























