মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪২ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

  • হালনাগাদ সময় : ১২:১৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে মঙ্গলবার টোকিওতে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় বেলা ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও সম্প্রসারণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, নতুন বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে জাপানি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও দুই দেশের শীর্ষ নেতারা মতবিনিময় করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সোমবার সকালেই টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকারপ্রধানকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। এরপর দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশি প্রতিনিধি দলে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত রয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

বৈঠক ও আনুষ্ঠানিকতা শেষে জাপানের প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

হালনাগাদ সময় : ১২:১৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬