মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২১ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জামালপুরে দুই জেলের কারাদণ্ড

  • হালনাগাদ সময় : ১০:৩২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মাছ ধরার দায়ে দুই জেলেকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এর আগে একই এলাকায় অভিযান চালিয়ে আরও চার জেলেকে সাজা দেওয়া হয়েছিল।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার পাটাধোয়াপাড়া ও মৌলভীরচর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই জেলেকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন গাইবান্ধা জেলার মোল্লারচর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে শাহাদাৎ হোসেন (৩৫) এবং মৃত ফজল হক মণ্ডলের ছেলে ইব্রাহিম (২৪)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশের নিরাপদ প্রজনন ও সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে যমুনা নদীতে ইলিশ শিকারের খবর পেয়ে অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়।
পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযান শেষে জব্দ করা ইলিশ স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম বলেন, গত সপ্তাহেও ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে সাজা দেওয়া হয়েছিল। এরপরও মা ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জামালপুরে দুই জেলের কারাদণ্ড

হালনাগাদ সময় : ১০:৩২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬