মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩২ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নাটোরে গুরুদাসপুরে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • হালনাগাদ সময় : ১০:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলার শিকার ছাত্রদল নেতা শাকিল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। গত ১৪ অক্টোবর হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেছিল।

নিহত শাকিল গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় যুবদল নেতা ইসরাফিল শেখ ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান। শাকিলের ওপর হামলার ঘটনায় তাঁর বাবা রবিউল মিস্ত্রি গত ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নাটোরে গুরুদাসপুরে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

হালনাগাদ সময় : ১০:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬