মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৬ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

  • হালনাগাদ সময় : ০৩:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন এবং বাকি ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

গত এক দিনে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন তিনজন। এ ছাড়া ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যার ফলে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৪৭৮ জনে। এছাড়া নতুন করে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দ্য আর্ট অব ডুইং নাথিং’: ব্যস্ত জীবনে একটু জিরিয়ে নেওয়ার শিল্প

27 October 2026

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজার ৭১

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হালনাগাদ সময় : ০৩:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬