মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৩২ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাজীপুরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

  • হালনাগাদ সময় : ০১:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে মাদক কেনার টাকা না পেয়ে বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে ও বুকের ওপর লাথি মেরে তাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলের নাম আনোয়ার এবং নিহত বাবার নাম আব্দুল ছামাদ (গিয়াসউদ্দিন ডাক্তারের ছেলে)।

সোমবার (২৬ অক্টোবর) শেষ রাতে উপজেলার তৈলিহাটী ইউনিয়নের সাইটালিয়া গ্রামের সুতিপাড়া এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কেনার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে কথা-কাটাকাটি হয় আনোয়ারের। একপর্যায়ে তিনি প্রথমে নিজের স্ত্রীকে মারধর করেন। পরবর্তীতে বাবা আব্দুল ছামাদকে লাঠি দিয়ে আঘাত করার পর বুকের ওপর দাঁড়িয়ে লাথি মারলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জমি জট ও ধীরগতিতে আটকে ৬৪৬ কোটি টাকার গ্যাস অনুসন্ধান প্রকল্প

26 October 2026

পর্দায় অতিরিক্ত হিংসাত্মক দৃশ্য নিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজীপুরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

হালনাগাদ সময় : ০১:৩৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬