মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৮ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফটিকছড়িতে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে দুর্গাপূজা: জুয়েল চক্রবর্তী

  • হালনাগাদ সময় : ০৯:৩৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের শারদীয় দুর্গোৎসবের তুলনায়ও চট্টগ্রামের ফটিকছড়িতে এবার অভাবনীয় আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলার সদস্যসচিব ও তরুণ বিএনপি নেতা রোটারিয়ান জুয়েল চক্রবর্তী। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর এবারই প্রথম কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।

রোববার সন্ধ্যায় ফটিকছড়ির কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি উত্তর উপজেলা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা শাখা যৌথভাবে পূজা-পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি ও উৎসবের ইতিবাচক পরিবেশ তুলে ধরে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিটের নেতারা।

জুয়েল চক্রবর্তী আরও বলেন, সীমান্তঘেরা ফটিকছড়ি সংসদীয় আসনে সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সার্বিক দিকনির্দেশনায় উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি ধনঞ্জয় দেবনাথ, ফটিকছড়ি উত্তর উপজেলার সভাপতি অ্যাডভোকেট মিহির দে, ফটিকছড়ি পৌরসভার সভাপতি অজিত দে সুজন ও নাজিরহাট পৌরসভার সভাপতি উজ্জ্বল নাথসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

26 October 2026

বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবে জামায়াত: প্রশ্ন তাসনিম জারার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফটিকছড়িতে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে দুর্গাপূজা: জুয়েল চক্রবর্তী

হালনাগাদ সময় : ০৯:৩৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬