মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:২৫ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রাথমিক শিক্ষায় নতুন অধ্যায়: হাতীবান্ধায় দুই শিক্ষকের প্রথম পারস্পরিক বদলি

  • হালনাগাদ সময় : ১২:০০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য প্রথমবার চালু হওয়া পারস্পরিক বদলির সুযোগের প্রথম বাস্তবায়ন ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়। এর মাধ্যমে উপজেলার দুজন শিক্ষককে পরস্পরের কর্মস্থলে রদবদল করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই পরিবর্তনের আওতায় সহকারী শিক্ষক মাহবুবা আক্তার নূপুরকে পশ্চিম ঠেংঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডাউয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সহকারী শিক্ষক মো. আব্দুর রহিমকে ডাউয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পশ্চিম ঠেংঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষকদের ১৮ অক্টোবর অপরাহ্নে অবমুক্ত করার পর নির্দেশানুযায়ী তাঁরা নতুন বিদ্যালয়ে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করছেন। আদেশ অবিলম্বে কার্যকর করার পাশাপাশি বিধি অনুযায়ী তাঁদের অবমুক্তির তারিখ থেকেই বেতন-ভাতা বহাল রাখা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দিনে টাইগারদের টেস্ট ম্যাচ, রাতে ইউরোপীয় ফুটবলে মহারণ

27 October 2026

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রাথমিক শিক্ষায় নতুন অধ্যায়: হাতীবান্ধায় দুই শিক্ষকের প্রথম পারস্পরিক বদলি

হালনাগাদ সময় : ১২:০০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬