গাজীপুরে একটি মাদ্রাসার শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনা কোনোভাবেই আবেগ দিয়ে বিচার না করে কঠোর আইনি প্রক্রিয়ায় সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রোববার সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক অত্যন্ত পবিত্র এবং শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আচরণ আরও বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। শিক্ষকদের সম্মান ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করেন যে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এছাড়া আদালতের মামলার জট কমানোর জন্য সুপ্রিম কোর্টের বাৎসরিক ছুটি কমিয়ে আনার বিষয়ে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান।


























