মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১১ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মাদ্রাসায় শিক্ষার্থী হয়রানির ঘটনা আবেগ দিয়ে নয়, আইন অনুযায়ী সমাধান হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

  • হালনাগাদ সময় : ০৪:৫৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাজীপুরে একটি মাদ্রাসার শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনা কোনোভাবেই আবেগ দিয়ে বিচার না করে কঠোর আইনি প্রক্রিয়ায় সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রোববার সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক অত্যন্ত পবিত্র এবং শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আচরণ আরও বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। শিক্ষকদের সম্মান ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করেন যে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এছাড়া আদালতের মামলার জট কমানোর জন্য সুপ্রিম কোর্টের বাৎসরিক ছুটি কমিয়ে আনার বিষয়ে প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এমবাপের জোড়া গোলে এল ক্লাসিকোয় বার্সার অপরাজেয় যাত্রা থামাল রিয়াল

25 October 2026

৪৫তম বিসিএস: বিসিএস প্রশাসনে সহকারী কমিশনার পদে ২৬৬ জনের নিয়োগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাদ্রাসায় শিক্ষার্থী হয়রানির ঘটনা আবেগ দিয়ে নয়, আইন অনুযায়ী সমাধান হওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

হালনাগাদ সময় : ০৪:৫৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬