মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১২ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু, প্রাণ গেল ৯ গবাদিপশুর

  • হালনাগাদ সময় : ১২:৩৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মশার কয়েল থেকে ছড়িয়ে পড়া আগুনে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গবাদিপশু রক্ষা করতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছে নয়টি গরু-ছাগল। নিহত খোরশেদ আলী (৬৫) উপজেলার চর হলদিয়া গ্রামের মৃত আব্দুল গফুর আলীর ছেলে।

শুক্রবার ভোরে উপজেলার হলদিয়া ইউনিয়নের দুর্গম চর হলদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চরে খাবারের সুবিধার কারণে খোরশেদ আলী সেখানে একটি অস্থায়ী খুপরিঘর তৈরি করে রাতে গরু-ছাগল পাহারা দিতেন। তাঁর পরিবার বাস করত নদীর অপর পাড়ের পশ্চিম হলদিয়ায়। বৃহস্পতিবার রাতে ঘরে মশার কয়েল জ্বালিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। দিবাগত রাত আড়াইটার দিকে কয়েল থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে।

আগুনের তাপে ঘুম ভেঙে গেলে খোরশেদ আলী চিৎকার করতে করতে গবাদিপশুগুলোকে ঘর থেকে বের করার আপ্রাণ চেষ্টা চালান। একপর্যায়ে আগুনের শিখায় মারাত্মকভাবে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। আগুনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ সময় তিনটি গরু ও ছয়টি ছাগল আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায় এবং আরও তিনটি গরু ও চারটি ছাগল দগ্ধ হয়।

হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তাফিজুর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির ৯০ এমপির যোগ্যতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সমান নয়: রাশেদ খাঁন

25 October 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: সোমবারে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাইবান্ধায় কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু, প্রাণ গেল ৯ গবাদিপশুর

হালনাগাদ সময় : ১২:৩৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬