মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৮ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আঞ্চলিক উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক: প্রবাসী কল্যাণ মন্ত্রী

  • হালনাগাদ সময় : ১২:২৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের সমতাভিত্তিক ও আঞ্চলিক সার্বিক উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। এই বিকাশমান উন্নয়ন ধারায় সিলেট অঞ্চলের সর্বাত্মক অবকাঠামোগত ও সামাজিক অগ্রগতি সাধিত হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) সিলেটে অনুষ্ঠিত কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট নগরীর শহীদ সোলেমান হলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. তোতিউর রহমান।

বক্তব্যে মন্ত্রী কোম্পানিগঞ্জের চিকিৎসাসেবা বৃদ্ধি এবং সড়ক ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে সরকারের গৃহীত রূপরেখা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি ওই এলাকার পর্যটন সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কোম্পানিগঞ্জে বর্তমানে পরিচালিত স্থলবন্দরের পাশাপাশি ভবিষ্যতে নতুন আরেকটি বন্দর স্থাপনের আশ্বাস দেন মন্ত্রী। এ ছাড়া জনশক্তি রপ্তানির বিশাল সুযোগ কাজে লাগাতে বিদেশে যাওয়ার আগে কর্মীদের ন্যূনতম কারিগরি প্রশিক্ষণ গ্রহণ ও সংশ্লিষ্ট দেশের ভাষায় প্রাথমিক দক্ষতা অর্জনের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সমিতির সভাপতি রফিকুল হক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঘূর্ণিঝড়ের সতর্কবার্তার মধ্যেই আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভয়াবহ ভাঙন

28 October 2026

টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক: ঢাকায় কার্যালয় খোলার আহ্বান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আঞ্চলিক উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক: প্রবাসী কল্যাণ মন্ত্রী

হালনাগাদ সময় : ১২:২৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬