মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৪৫ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ভারতের কারাগারে দীর্ঘ সাজা খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

  • হালনাগাদ সময় : ০৪:০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কারাভোগের পর অবশেষে দেশে ফিরে এসেছেন ছয় বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাঁদেরকে দেশে ফেরত পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ। তাঁরা দীর্ঘদিন জম্মু-কাশ্মিরের কোট ভালওয়াল কারাগারে বন্দি ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় পুলিশ আনুষ্ঠানিকভাবে তাঁদের হস্তান্তর করে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভালো কাজের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে যশোর সীমান্ত দিয়ে তাঁরা অবৈধ পথে ভারতে পাড়ি জমিয়েছিলেন। পরবর্তীতে জম্মু-কাশ্মিরে অবস্থানকালে স্থানীয় পুলিশের হাতে আটক হন। দেশটির আদালত তাঁদের অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সাজার মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশি কর্তৃপক্ষের যোগাযোগের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের প্রত্যাবাসন নিশ্চিত করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল সবুর, মোহাম্মদ সাব্বির ইসলাম ও মোহাম্মদ হাফিজুর রহমান। তাঁরা দেশের বগুড়া, গাজীপুর, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শেষে যুবকদের তাঁদের স্বজনদের জিম্মায় তুলে দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভারতের কারাগারে দীর্ঘ সাজা খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

হালনাগাদ সময় : ০৪:০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬