মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২৬ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশজুড়ে বৃক্ষরোপণে সবাইকে উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী: বন প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১২:০০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানেই যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষকে ব্যাপকভাবে গাছ লাগানোর জন্য উৎসাহিত করছেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বুধবার (২১ অক্টোবর) দুপুরে বাগেরহাটের রামপালে ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদরাসার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সফলভাবে মোকাবিলা করতে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে শিক্ষার্থীদের জন্মদিনসহ বিভিন্ন আনন্দঘন উৎসবে একটি করে গাছের চারা রোপণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মানাওয়ার হুসাইন তামিম, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মাদরাসার অধ্যক্ষ শরীফ মো. আব্দুল কাদির এবং উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী।

সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে মাদরাসা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরবর্তীতে আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান এবং বিকেলে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ভালুকায় বিএনপি সরকার নিয়ে কটূক্তির অভিযোগ, নারী আটক

26 October 2026

পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশজুড়ে বৃক্ষরোপণে সবাইকে উৎসাহিত করছেন প্রধানমন্ত্রী: বন প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ১২:০০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬