মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১০ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের পথপ্রদর্শক: সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

  • হালনাগাদ সময় : ০৬:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানটির ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি উল্লেখ করেন, উন্নয়ন কেবল বাহ্যিক আধুনিক নির্মাণেই সীমাবদ্ধ নয়; একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ করাও সমান জরুরি।

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিক সমাজের ভূমিকার প্রশংসা করে সেতুমন্ত্রী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের প্রকৃত দর্পণ। তাঁরা নির্ভীকভাবে অন্যায়কে চিহ্নিত করে সরকার, রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সঠিক পথে পরিচালিত করতে অনন্য ভূমিকা পালন করেন।

জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে তিনি বলেন, নীতিগতভাবে এ দাবির সঙ্গে তিনি একমত। তবে কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যার হালনাগাদ ও ব্যয়ের দিকগুলো পর্যালোচনার পর মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের মামলায় সাক্ষ্য শেষ

28 October 2026

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের আমলে সহিংস অপরাধ ২৫ শতাংশ কমেছে: হোয়াইট হাউস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের পথপ্রদর্শক: সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

হালনাগাদ সময় : ০৬:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬