মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৩ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সরকারকে বেকায়দায় ফেলতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ চিফ হুইপের

  • হালনাগাদ সময় : ১০:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করলেও একটি কুচক্রী মহল সরকারকে বেকায়দায় ফেলতে কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। শনিবার বরগুনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে চিফ হুইপ বলেন, বরগুনায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় বিএনপির কোনো স্তরের নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ছাড় না দিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুরো বরগুনাকে চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট বার্তা হলো বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই; ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে দেশ এগিয়ে চলেছে। যার প্রমাণ হিসেবে গত দুই বছরে দেশে কোনো প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেনি। এছাড়া উপকূলীয় মৎস্য সম্পদ সুরক্ষায় ট্রলিং জাহাজের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত বর্তমান সরকার নিয়মতান্ত্রিকভাবে তার পূর্ণ পাঁচ বছর মেয়াদ সফলতার সঙ্গে সম্পন্ন করবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎখাতে লুটপাটের পথ সুগম করতেই দায়মুক্তি আইন করা হয়েছিল: রুহুল কবির রিজভী

28 October 2026

রোগী পরিবহনে দুর্ভোগ কমাতে তৈরি হচ্ছে ‘অ্যাম্বুলেন্স পুল’: স্বাস্থ্যমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সরকারকে বেকায়দায় ফেলতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ চিফ হুইপের

হালনাগাদ সময় : ১০:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬