মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৬ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আত্মপ্রকাশ করল ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’, নেতৃত্বে মুফতি বশিরুল্লাহ ও মাওলানা আব্দুল কাইয়ুম

  • হালনাগাদ সময় : ১১:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ হেফাজতের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন জাতীয় সংগঠন ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’। রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে এক বিশেষ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই সংগঠনটি গঠিত হয়।

নবগঠিত সংগঠনের সভাপতি মুফতি বশিরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের স্বাধীনতা রক্ষা ও ইসলামী মূল্যবোধ প্রচারে উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেওয়া হয়। সভায় মুফতি বশিরুল্লাহকে সভাপতি এবং মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমীকে মহাসচিব করে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ অক্টোবর রাজধানী ঢাকায় একটি সেমিনারের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উক্ত সেমিনারে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আত্মপ্রকাশ করল ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’, নেতৃত্বে মুফতি বশিরুল্লাহ ও মাওলানা আব্দুল কাইয়ুম

হালনাগাদ সময় : ১১:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬