ফ্রান্সের দক্ষিণ উপকূলের লা গ্রঁদ-মোত শহরটি তার ব্যতিক্রমী স্থাপত্যশৈলীর জন্য বিশ্বজুড়ে পরিচিত। পিরামিডের আদলে তৈরি অ্যাপার্টমেন্ট ভবন, বাঁকানো অবকাঠামো, থিয়েটারের বক্সের মতো বারান্দা এবং সবুজ চত্বরে ঘেরা পথ এই শহরের প্রধান আকর্ষণ, যা আধুনিক স্থাপত্যপ্রেমীদের সবসময়ই মুগ্ধ করে।
বিখ্যাত স্থপতি জ্যাঁ বালাদুর এই অনন্য শহরটির নকশা ও পরিকল্পনার মূল কারিগর ছিলেন। শহরের প্রধান সৈকত হিসেবে পরিচিত পুয়াঁ জেরো এবং এখানকার পরিবেশবান্ধব সৌরবিদ্যুতচালিত ফেরিস হুইল পর্যটকদের আকর্ষণ করে। বাঁকানো দেয়াল ও জ্যামিতিক নকশার এই শহরটিতে রয়েছে নান্দনিকতার ছোঁয়া। ২০১৪ সালে ফরাসি ফ্যাশন ডিজাইনার সিমন পোর্ত জাকেমুস এই শহরটিকে কেন্দ্র করে একটি আলোকচিত্রের বই প্রকাশ করেন, যা এর স্থাপত্যের খ্যাতি আরও বাড়িয়ে দেয়।


























