ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

নরসিংদীতে সিসা কারখানায় ভয়াবহ আগুন, ৭ শ্রমিক দগ্ধ, ৩ জন ঢাকায় প্রেরণ

নরসিংদীতে পুরাতন ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় আগুন লেগে ৭ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চীনা একটি প্রতিষ্ঠান অবৈধভাবে এই কারখানাটি পরিচালনা করত বলে জানা গেছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুতর আহত শ্রমিকরা হলেন— দক্ষিণ শীলমান্দি এলাকার মোজাম্মেল হোসেন (১৯), হোসেন আলী (২৪) এবং তাইজুল ইসলাম (২৫)। এছাড়াও আরও চার শ্রমিক সামান্য আহত হয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, পাঁচদোনা এলাকায় নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির এই কারখানাটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিল চীনা একটি প্রতিষ্ঠান। রবিবার সকালে কাজ করার সময় কারখানাটিতে আগুন ধরে গেলে ৭ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহত শ্রমিকদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে প্রাথমিক চিকিৎসা দেন এবং আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরিত করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, সকালে পাঁচদোনা থেকে মোট ৭ জন অগ্নিদগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দু’জনের শরীরের ৬০ ভাগ এবং একজনের ৫০ ভাগ দগ্ধ হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি চারজনকে সাধারণ চিকিৎসা দেওয়া হয়।

ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, আগুনের খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমঝোতার চাঁদা বৈধ হলেও চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি নৌমন্ত্রীর

নরসিংদীতে সিসা কারখানায় ভয়াবহ আগুন, ৭ শ্রমিক দগ্ধ, ৩ জন ঢাকায় প্রেরণ

আপডেট সময় : ০৪:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫