ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

দেশে ব্যবহৃত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। চলতি মাসের জন্য প্রতি লিটার দুই টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। যা সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

রবিবার (৩০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞাপ্তিতে বলা হয়, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমা বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এই লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেলের পাম্প প্রতি লিটার ১০২ টাকা হতে ২ টাকা বৃদ্ধি করে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা হতে ২ টাকা বৃদ্ধি করে ১২৪ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা হতে ২ টাকা বৃদ্ধি করে ১২০ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ হতে ২ টাকা বৃদ্ধি করে ১১৬ টাকায় পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। যা ১ ডিসেম্বর সোমবার থেকে কার্যকর হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যে সৌদি আরবের প্রশংসা, ধর্মমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

আপডেট সময় : ০৯:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫