ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকুন: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় অর্ডন্যান্স কোরের সকল সদস্যকে প্রস্তুত থাকতে হবে। তিনি নিষ্ঠা, একাগ্রতা এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

রোববার (১৬ নভেম্বর) গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ‘অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস)’ অনুষ্ঠিত আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এবং লজিস্টিকস এরিয়ার জিওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা জানান।

সম্মেলনে জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মি অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, পেশাদারির সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।

বক্তব্য শেষে সেনাপ্রধান অর্ডন্যান্স কোরের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সেশনে অংশ নেন। এ সময় তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আর্মি অর্ডন্যান্স কোরের সব ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকুন: সেনাপ্রধান

আপডেট সময় : ০১:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫