ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

মে দিবসে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভায় পেশাগত মর্যাদা ও অধিকার আদায়ের প্রত্যয়

দিনাজপুরে মহান মে দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান।

সভায় বক্তারা বলেন, মে দিবস কেবল শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের দিন নয়, বরং এটি পেশাগত মর্যাদা ও ন্যায্য পাওনা নিশ্চিতে সাংবাদিকদের জন্য এক অনুপ্রেরণার নাম। সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সম্পাদক মো. মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আবদুস সালাম, সদস্য লুৎফর রহমান লাইসুর প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সংবাদকর্মীরা নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে দায়িত্ব পালন করছেন। এই পরিস্থিতিতে সাংবাদিকদের রুটি-রুজির লড়াই এবং অধিকার আদায়ে ইউনিয়নকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইউনিয়নের অন্যান্য সদস্য ও স্থানীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সাড়ে ১০ লাখ টাকার ৭০ কেজি গাঁজা উদ্ধার, মাদকবিরোধী অভিযান জোরদার

মে দিবসে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভায় পেশাগত মর্যাদা ও অধিকার আদায়ের প্রত্যয়

আপডেট সময় : ০১:৫৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬