দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা দূর করা এবং পানির সুব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশজুড়ে ব্যাপক হারে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। শনিবার সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান। তিনি বলেন, অতিবৃষ্টির সময় জলাবদ্ধতা থেকে মুক্তি এবং শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতেই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, কৃষিজমি রক্ষা করতে নতুন সড়ক নির্মাণের চেয়ে রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেল নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে, যা দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 


















