পটুয়াখালীর কলাপাড়ায় নিজ ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি নামের এক নারী পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী গ্রামের একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কলাপাড়া থানায় কর্মরত ছিলেন।
নিহতের স্বামী মহিববুর রহমান বাপ্পী পুলিশকে জানিয়েছেন, রাতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তার স্ত্রী আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও তাদের দুই সন্তানকে হেফাজতে নিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 


















