ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত, জনজীবনে স্বস্তি

পর্যটননগরী শ্রীমঙ্গলে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত পরিমাপ করা হয়। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে।

টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তায় সাময়িকভাবে পানি জমলেও জনজীবনে তেমন স্থবিরতা দেখা যায়নি। রিকশা, অটোরিকশা ও ভ্যানসহ ছোট যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীরা প্রয়োজনীয় কাজে সকাল থেকেই বাইরে বের হয়েছেন। শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বাজার, অফিসগামী এবং শ্রমজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই ছাতা ও রেইনকোট ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে এ ধরনের বৃষ্টিপাত স্বাভাবিক। তবে শহর ও গ্রামের কিছু এলাকায় পানি জমে চলাচলে সাময়িক সমস্যা তৈরি হলেও জীবিকার তাগিদে মানুষকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই বাইরে বের হতে হচ্ছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল ইসলাম জানিয়েছেন, আগামী কয়েক দিন এই এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আদালতের রায়ের পর তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া

শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত, জনজীবনে স্বস্তি

আপডেট সময় : ১১:৪৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬