ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সিলেট সফরে প্রধানমন্ত্রী: মাজার জিয়ারত ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

সিলেট পৌঁছে সুফিসাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান এবং সেখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন। সিলেটে বর্তমানে বৈরী আবহাওয়া বিরাজ করছে, সকাল থেকে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে প্রধানমন্ত্রী তাঁর নির্ধারিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

বেলা ১১টার পর প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউস-সংলগ্ন সুরমা নদীর পাড়ে চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর একটি সুধী সমাবেশে অংশ নেবেন। বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

একই দিন দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়াও, বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। বিকেল ৫টায় দলীয় একটি সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেট শহরজুড়ে সাজসাজ রব। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানো এবং বিভিন্ন ধরনের আলোকসজ্জার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আদালতের রায়ের পর তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া

সিলেট সফরে প্রধানমন্ত্রী: মাজার জিয়ারত ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আপডেট সময় : ১১:৪১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬