ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

কেন্দুয়ায় চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এমপির

নেত্রকোনার কেন্দুয়ায় আয়োজিত শ্রমিক দিবসের সমাবেশে চাঁদাবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। শুক্রবার শ্রমিকদের র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এমপি রফিকুল ইসলাম হিলালী বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি স্পষ্ট করেন যে, শ্রমিক সংগঠনগুলোকে চাঁদাবাজ ও মাদকাসক্তদের প্রভাবমুক্ত রাখতে হবে। এ সময় তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে এসব অপতৎপরতা প্রতিহত করার আহ্বান জানান। সমাবেশে স্থানীয় বিএনপি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আদালতের রায়ের পর তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া

কেন্দুয়ায় চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এমপির

আপডেট সময় : ১১:৪০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬