ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, জনগণের সার্বিক উন্নয়ন এবং তাদের ভালো থাকাই সরকারের প্রধান অগ্রাধিকার। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে সরকার সম্পৃক্ত হবে না বরং দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাবে।
শুক্রবার টাঙ্গাইলের মধুপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবসের এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও জানান, বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী আগস্ট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশে চলমান জ্বালানি সংকটের সমাধান ঘটবে। এছাড়া দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সরকারের।
রিপোর্টারের নাম 


















