ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সিলেট সফর: বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে সিলেটে পৌঁছেছেন। শনিবার সকালে সিলেটে পৌঁছে তিনি প্রথমেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি সুরমা নদীর তীরবর্তী সৌন্দর্যবর্ধন ও বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সুধী সমাবেশে অংশগ্রহণ করেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণমূলক কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিলেট নগরীজুড়ে ব্যাপক নিরাপত্তা ও সাজসজ্জার আয়োজন করা হয়েছে। দিনশেষে দলীয় সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আদালতের রায়ের পর তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া

সিলেট সফর: বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৩৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬