প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে পৌঁছেছেন তারেক রহমান। শনিবার সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেটে পৌঁছানোর পর তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সফরসূচি অনুযায়ী, তিনি সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীপাড়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে অংশ নেন।
এছাড়াও প্রধানমন্ত্রীর দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাসিয়া খাল খনন প্রকল্পের উদ্বোধন এবং সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন। বিকেলে দলীয় সভায় যোগ দেওয়ার পর তার ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে।
রিপোর্টারের নাম 
















