দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফর করছেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। সিলেট পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, বাংলাদেশ ওভারসিজ সেন্টার এবং বাসিয়া খাল খনন কর্মসূচি। এছাড়া বিকেলে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ বিষয়ক একটি আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
রিপোর্টারের নাম 
















