প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পুণ্যভূমি সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে তিনি প্রথমেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর দিনভর ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জনসভায় অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরে সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাংলাদেশ ওভারসিজ সেন্টারের উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া তিনি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত বিশেষ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সফর শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
রিপোর্টারের নাম 
















