ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের আহ্বায়ক কমিটি গঠিত

দেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সংস্থাসমূহে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার সুরক্ষা ও অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে ‘বাংলাদেশ পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন’ নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে এক যৌথ সভার মাধ্যমে ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে প্রকৌশলী মো. মীর হোসেন পাটোয়ারী আহ্বায়ক এবং প্রকৌশলী মো. রেজাউল করিম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সভায় সভাপতিত্ব করেন নেসকোর নির্বাহী প্রকৌশলী এ কে এম মোরশেদুল আলম এবং সঞ্চালনা করেন পিজিসিবি পিএলসির উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম। বিউবো, পাওয়ার গ্রিড, ডিপিডিসি, ডেসকোসহ বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই কমিটি গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, এই ফেডারেশন বিদ্যুৎ সেক্টরে বিরাজমান বিভিন্ন অনিয়ম ও অস্থিরতা দূর করতে কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে প্রকৌশলীদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো পূরণে তারা সোচ্চার থাকবেন। আগামী তিন মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আদালতের রায়ের পর তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া

পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের আহ্বায়ক কমিটি গঠিত

আপডেট সময় : ০৪:১৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬