ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ডিজিটাল সেবার পথে ফায়ার সার্ভিস: ই-ফায়ার লাইসেন্স কার্যক্রমের শুভ উদ্বোধন

জনসাধারণের সেবাপ্রাপ্তি আরও সহজ ও গতিশীল করতে ‘ই-ফায়ার লাইসেন্স’ সেবা চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। গত ৩০ এপ্রিল মিরপুরে অধিদপ্তরের ইওসি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন সেবার উদ্বোধন করা হয়। এখন থেকে ফায়ার লাইসেন্স সংক্রান্ত যাবতীয় কাজ ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইনেই সম্পন্ন করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, পহেলা মে থেকে নতুন লাইসেন্স প্রদান, নবায়ন এবং পুনর্মূল্যায়নের মতো কাজগুলো ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এর ফলে গ্রাহকরা ঘরে বসেই আবেদন থেকে শুরু করে লাইসেন্স গ্রহণ পর্যন্ত সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এই উদ্যোগের ফলে সেবার মান বৃদ্ধির পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ সূচনা করেন। এসময় ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ই-ফায়ার লাইসেন্স প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশের সকল বিভাগীয় কার্যালয় থেকেও কর্মকর্তারা অনলাইনে এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আদালতের রায়ের পর তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন প্রতিক্রিয়া

ডিজিটাল সেবার পথে ফায়ার সার্ভিস: ই-ফায়ার লাইসেন্স কার্যক্রমের শুভ উদ্বোধন

আপডেট সময় : ১১:০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬