ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বাবুগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও বৈশাখী মেলা: হাজারো মানুষের মিলনমেলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো দুদিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা। শনিবার বিকেলে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পোস্ট অফিস বাজারে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। এর আগে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার দশক আগে তৎকালীন ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল সত্তার হাওলাদার এই পোস্ট অফিস বাজারটি প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকেই প্রতি বছর স্থানীয়দের উদ্যোগে এখানে বৈশাখী মেলার আয়োজন করা হয়। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে গত দুই বছর মেলাটি বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর আবারও মেলা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এই উৎসব উপলক্ষে আশপাশের গ্রামগুলোতে আত্মীয়স্বজন ও মেয়ে-জামাতাদের দাওয়াত দেওয়ার দীর্ঘদিনের রীতি আবারও প্রাণ ফিরে পেয়েছে।

এবারের মেলার প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এতে মোট পাঁচটি ঘোড়া অংশ নেয়। কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে, তা দেখতে মাঠের চারদিকে হাজার হাজার দর্শক ভিড় জমান। ঘোড়দৌড় ছাড়াও মেলায় নাগরদোলা, ম্যাজিক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা সব বয়সী মানুষের বিনোদনের খোরাক জুগিয়েছে।

আয়োজক কমিটির সদস্যরা জানান, এই মেলা কেবল বিনোদন নয়, বরং এলাকাবাসীর মধ্যে সামাজিক সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করতে বড় ভূমিকা রাখে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম জানান, মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবটি সম্পন্ন হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীর হত্যা: কিশোরগঞ্জ-৪ আসনের এমপি প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন

বাবুগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও বৈশাখী মেলা: হাজারো মানুষের মিলনমেলা

আপডেট সময় : ০১:৩৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬