মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৫০ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত, নতুন ট্রেনের যাত্রা শুরু

  • হালনাগাদ সময় : ০৯:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতের জন্য নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ‘মহানগর প্রভাতী’ নামের এই ট্রেন চালুর ফলে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা দুই জোড়া থেকে বেড়ে তিন জোড়াতে উন্নীত হয়েছে। নতুন এই ট্রেনে সাধারণ শোভন চেয়ারে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে নতুন এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, সাধারণ শোভন চেয়ারে ভাড়া ৬৮৫ টাকা এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ারে ভাড়া প্রায় ১ হাজার ৩১৩১ টাকা রাখা হয়েছে। ট্রেনটিতে আনুমানিক ৭০৬টি আসন রয়েছে, যার ফলে যাত্রীরা নিজেদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী আসন বেছে নিতে পারবেন।

ঢাকা-কক্সবাজার রুটে টিকিটের চাহিদা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, ইঞ্জিন ও কোচের স্বল্পতার কারণে এতদিন পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মহানগর প্রভাতী ট্রেনটি চালু করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে এই রুটে তিন জোড়া ট্রেন চলাচল করছে এবং পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা সাত জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়িত হলে যাত্রীদের যাতায়াতের সুযোগ আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

রেল খাতের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, মানসম্মত রেল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

এ ছাড়া, নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন লাভ করেছে বলেও তিনি জানান।

এই সমস্ত উদ্যোগ বাস্তবায়িত হলে কমিউটার ও আন্তঃনগর ট্রেনের চলাচল আরও উন্নত হবে এবং দেশের সামগ্রিক রেল যোগাযোগব্যবস্থার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

27 October 2026

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা: ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত, নতুন ট্রেনের যাত্রা শুরু

হালনাগাদ সময় : ০৯:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬