মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২৯ অপরাহ্ন | ৯ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

২০৩০ সালের মধ্যে সর্বজনীন চক্ষুসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ

  • হালনাগাদ সময় : ০৭:১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

২০৩০ সালের মধ্যে বাংলাদেশে সর্বজনীন চক্ষুস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা, এনজিও, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এই লক্ষ্য অর্জনে দেশব্যাপী ২ কোটি মানুষের চোখ পরীক্ষা, ১ কোটি মানুষকে চশমা প্রদান এবং ১০ লাখ ছানি অস্ত্রোপচারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক জাতীয় অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান। তাঁরা বলেন, চক্ষুস্বাস্থ্যকে কেবল চিকিৎসাসংক্রান্ত বিষয় হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটিকে দেশের সামগ্রিক উন্নয়নের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। এ জন্য শিক্ষা, পরিবহন, কৃষি ও সমাজকল্যাণসহ বিভিন্ন খাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘মাল্টিসেক্টরাল ন্যাশনাল প্ল্যাটফর্ম অন আই হেলথ ইন বাংলাদেশ’-এর আয়োজনে ‘ভ্যালিডেশন অব দ্য মাল্টিসেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর আই হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলা হয়। এই উদ্যোগে সহায়তা প্রদান করেছে ইউএনডিপি বাংলাদেশ, দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন, সাইটসেভার্স এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বক্তব্যে তিনি স্বাস্থ্যবিষয়ক গণসচেতনতা তৈরিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় শুধু সরকারি উদ্যোগ বা চিকিৎসাসেবা যথেষ্ট নয়।

তিনি আরও বলেন, “আপনাদের সহযোগিতা ছাড়া এবং জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি ছাড়া আমাদের দেশের মানুষকে বাঁচানো অত্যন্ত কঠিন হবে।” চিকিৎসকদের কেবল পেশাগত পরিচয়ে সীমাবদ্ধ না থেকে মানবতার সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও জনশিক্ষার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক রোগ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সময়মতো রোগ শনাক্ত ও প্রতিকার করা না হলে গুরুতর জটিলতা দেখা দিতে পারে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, ডায়াবেটিস থেকে অন্ধত্ব, কিডনি বিকল হওয়া এবং স্ট্রোকের মতো মারাত্মক সমস্যা হতে পারে। তাই সমন্বিত ও বহুমুখী স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত জরুরি।

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বহুমাত্রিক দল বা মাল্টিডিসিপ্লিনারি গ্রুপের মাধ্যমে কাজ করার পরামর্শ দেন। এর মাধ্যমে সাধারণ মানুষকে ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য স্বাস্থ্য জটিলতার পারস্পরিক সম্পর্ক সম্পর্কে সচেতন করা সম্ভব হবে। পাশাপাশি গ্রামীণ জনপদ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার জন্য চিকিৎসক সমাজের প্রতি আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এএনএম মঈনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইওএইচ) ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মাহবুব উল কাদির ‘মাল্টিসেক্টরাল অ্যাকশন প্ল্যান’ উপস্থাপন করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে ৩ কাজ এড়িয়ে চলবেন

09 November 2026

নাকের অস্ত্রোপচারের পর মেয়ের অভিনয় প্রতিভা বুঝেছিলেন শ্রীদেবী: জাহ্নবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

২০৩০ সালের মধ্যে সর্বজনীন চক্ষুসেবা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ

হালনাগাদ সময় : ০৭:১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬