মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৪ পূর্বাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে মজুদ করা ১০৬ বস্তা সরকারি সার জব্দ

  • হালনাগাদ সময় : ০৪:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ১০৬ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা সারগুলোর মধ্যে রয়েছে বিএডিসির (BADC) ৬৬ বস্তা এমওপি এবং ৪০ বস্তা ডিএপি সার।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মোশারফ হোসেন বাবু নামে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে সারগুলো জব্দ করা হয়।

শ্রীবরদী উপজেলা প্রশাসন জানিয়েছে, মোশারফ হোসেন বাবুর সার বিক্রির কোনো লাইসেন্স ছিল না, তবুও তিনি অবৈধভাবে ডিলারদের কাছ থেকে সরকারি সারগুলো সংগ্রহ করে নিজের বাড়িতে মজুদ করে রেখেছিলেন।

কৃষকদের কাছে বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই সারগুলো মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পরবর্তীতে জব্দ করা মোট ১০৬ বস্তা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান আকন্দ বলেন, সার জব্দের সময় বাড়ির মালিক বাবুকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাই এই বিষয়ে মামলার বিষয়টি এখনো বিবেচনাধীন রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ নিশ্চিত করেছেন, মোশারফ হোসেন বাবুর সার বিক্রির কোনো লাইসেন্স না থাকায়, সারগুলো জব্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এমবাপের জোড়া গোলে এল ক্লাসিকোয় বার্সার অপরাজেয় যাত্রা থামাল রিয়াল

25 October 2026

৪৫তম বিসিএস: বিসিএস প্রশাসনে সহকারী কমিশনার পদে ২৬৬ জনের নিয়োগ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে মজুদ করা ১০৬ বস্তা সরকারি সার জব্দ

হালনাগাদ সময় : ০৪:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫