মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৪৫ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ শতাধিক

  • হালনাগাদ সময় : ০৫:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

মালয়েশিয়া ও থাইল্যান্ডের সীমান্তবর্তী উপকূলে অভিবাসীবাহী এক নৌকাডুবিতে শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) মালয়েশিয়ার ম্যারিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, তিন দিন আগে ডুবে যাওয়া ওই নৌকা থেকে এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

উত্তর মালয়েশিয়ার কেদাহ ও পেরলিস অঙ্গরাজ্যের ম্যারিটাইম কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রমলি মুস্তাফা জানান, মিয়ানমারের বুথিডং থেকে যাত্রা করা নৌকাটিতে প্রায় ৩০০ জন আরোহী ছিলেন। তিনি বলেন, নিখোঁজদের খোঁজে সাগরে এখনও উদ্ধার অভিযান চলছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বারনামা সংবাদমাধ্যম জানিয়েছে, লাংকাওয়ি উপকূলে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক, দুইজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি পুরুষ রয়েছেন। উদ্ধার হওয়া নারীর মৃতদেহটি রোহিঙ্গা বলে শনাক্ত হয়েছে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে মুসলিম রোহিঙ্গারা প্রায়ই পালিয়ে বিভিন্ন দেশে পাড়ি জমান। দেশটিতে তাদের বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে দেখা হয়, তারা নাগরিকত্ব থেকে বঞ্চিত এবং নিয়মিত নির্যাতনের শিকার।

কেদাহর পুলিশপ্রধান আদজলি আবু শাহ বলেন, মালয়েশিয়াগামী ওই যাত্রীরা প্রথমে একটি বড় জাহাজে উঠেছিলেন। কিন্তু সীমান্তের কাছে পৌঁছালে কর্তৃপক্ষের চোখ এড়াতে তাদের তিনটি ছোট নৌকায় ভাগ হয়ে যেতে বলা হয়। প্রতিটি নৌকায় প্রায় ১০০ জন করে ছিলেন।

তিনি আরও জানান, বাকি দুই নৌকার অবস্থান এখনও জানা যায়নি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

27 October 2026

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও এনসিপি সহ্য করতে পারছে না: মো. তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ শতাধিক

হালনাগাদ সময় : ০৫:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫