মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৮ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ব্যর্থতা ভুলে প্রোটিয়া দুর্গ জয়ের মিশনে বাংলাদেশ ক্রিকেট দল

  • হালনাগাদ সময় : ০৮:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

একটি স্বপ্নের অপমৃত্যু, একের পর এক প্রশ্ন আর ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ—সবকিছু সঙ্গে নিয়েই দক্ষিণ আফ্রিকার পথে বাংলাদেশ ক্রিকেট দল! ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়েছে। সেই হতাশা কাটিয়ে এবার প্রোটিয়াদের মাটিতে নিজেদের সামর্থ্য প্রমাণের পালা নাজমুল হোসেন শান্তদের। তবে প্রস্তুতির জন্য সময় খুব বেশি নেই। ঘরের মাঠের সিরিজ শেষ করেই ছুটতে হচ্ছে নতুন লড়াইয়ে।

তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দুই ভাগে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম বহরে ১৩ ক্রিকেটার ও প্রধান কোচসহ মোট ১৬ জন গত মঙ্গলবার ঢাকা ছেড়েছেন। দলের বাকি সদস্যরা ১১ নভেম্বর দ্বিতীয় বহরে দেশ ছাড়েন। সফরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ। সে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে দ্বিতীয় টেস্ট চলাকালেই ঘোষণা করা ১৬ সদস্যের দল নিয়েই দক্ষিণ আফ্রিকার বিমান ধরেছে বাংলাদেশ।

এই সফরে নতুন মুখ মাহফিজুল ইসলাম রবিন। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন তরুণ এই ব্যাটার। দীর্ঘদিন পর ফিরেছেন নাঈম শেখ ও মুমিনুল হক। চোটের কারণে দলে নেই সাদমান ইসলাম, আর বাদ পড়েছেন নাঈম হাসান।

অভিষেকের অপেক্ষায় থাকা রবিনকে নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের ব্যাখ্যা, ‘রবিনকে নিয়ে আমরা শুরু থেকেই চিন্তা করছিলাম। আমাদের একজন ডানহাতি ওপেনার তৈরি করা দরকার। এই মুহূর্তে আমাদের হাতে সেভাবে প্রস্তুত কোনো ডানহাতি ওপেনার ছিল না। আমরা রবিনকে আরো কিছুটা সময় দিতে চেয়েছিলাম। সে নিজেকে প্রমাণ করেছে। প্রথম শ্রেণির ক্রিকেট এবং এ’ দল—দুই জায়গাতেই সম্ভাবনাময় পারফরম্যান্স করেছে। সে কারণেই আমরা রবিনকে বেছে নিয়েছি।’

১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে। দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০২২ সালে। সেবার দুই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। এবারও প্রতিপক্ষের মাটিতে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে টাইগাররা। বিশেষ করে পেস সহায়ক কন্ডিশনে স্বাগতিকদের মোকাবিলা করতে হবে বাড়তি সতর্কতায়।

সেই বাস্তবতা মাথায় রেখেই পাঁচ পেসার নিয়ে দল সাজিয়েছে নির্বাচকরা। একাদশে তিনজন পেসার থাকবেন, প্রয়োজনে খেলতে পারেন চারজনও। এ প্রসঙ্গে হাবিবুল বাশার সুমন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা সম্ভবত পেসারদের প্রাধান্য দেব। সে কারণেই পাঁচ জন পেসার নিয়েছি। সেখানকার কন্ডিশন ভিন্ন। দুই জন স্পিনারই যথেষ্ট হতে পারে। অন্তত তিন জন পেসার খেলবে, চার জনও খেলতে পারে। ওই কন্ডিশনে তিন জন স্পিনারের প্রয়োজন নেই।’

তবে শুধু কন্ডিশন নয়, বাংলাদেশের জন্য বড় চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই টেস্টে হারের পর দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ। ফাইনালের স্বপ্নও প্রথমবারের মতো বাস্তব রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

10 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ব্যর্থতা ভুলে প্রোটিয়া দুর্গ জয়ের মিশনে বাংলাদেশ ক্রিকেট দল

হালনাগাদ সময় : ০৮:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬