গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আমরা চাই না যে কোনো একটি বা একটি দুটি বিষয় পরিবর্তন করার কারণে তারা অযথা বসে থাকুক এবং মাদকাসক্ত বা মোবাইল আসক্ত হোক—আমরা তা চাই না।’
বিগত ১৭ বছরের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৭টি বছরে এই শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এমন কারিকুলাম তৈরি করা হয়েছিল, যার ফলে শিক্ষাকে সাধারণ জনগোষ্ঠী থেকে বঞ্চিত রাখা হয়েছিল।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন ২০২৬-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং কারিগরি শিক্ষাকে আরও দৃঢ় করতে ষষ্ঠ শ্রেণি থেকে নতুন বই অন্তর্ভুক্ত করা হয়েছে।
























