মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১৪ পূর্বাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বাংলাদেশের হজ কোটা ৫ হাজার বাড়ল

  • হালনাগাদ সময় : ০২:২৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য অতিরিক্ত ৫ হাজার কোটা অনুমোদন করেছে সৌদি আরব। ফলে বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। সেই সংখ্যার ভিত্তিতে ২০২৭ সালের জন্য শুরুতে একই পরিমাণ কোটা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে নিবন্ধনের সময় নির্ধারিত কোটার চেয়ে ১৭ হাজার ৫০০ জন বেশি আগ্রহ প্রকাশ করেন।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর অনুরোধে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সৌদি আরবের ধর্মমন্ত্রীর কাছে ডিও লেটার পাঠান। কূটনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর সৌদি সরকার অতিরিক্ত ৫ হাজার কোটা অনুমোদন করে। ধর্ম মন্ত্রণালয় ২৮টি বেসরকারি এজেন্সির মধ্যে চাহিদার ভিত্তিতে এই কোটা বণ্টন করেছে।

ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আরও কোটা পাওয়ার বিষয়ে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ হজ মিশনের কাউন্সেলর ও রিয়াদে অবস্থিত দূতাবাস নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল, আবেদন শুরু

05 November 2026

নতুন লুকে চিত্রনায়িকা পূর্ণিমা, মুগ্ধতা ছড়াচ্ছেন নেটিজেনদের মাঝে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাংলাদেশের হজ কোটা ৫ হাজার বাড়ল

হালনাগাদ সময় : ০২:২৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬