মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৯ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বড় জুটি ভেঙে ম্যাচে ফিরল বাংলাদেশ

  • হালনাগাদ সময় : ১১:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য ছিল ধৈর্য, হতাশা আর শেষ বিকেলের স্বস্তির এক মিশ্র গল্প। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট তুলে নিয়ে দারুণ সূচনা করেছিল টাইগাররা। কিন্তু সেই শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বোলাররা। দ্বিতীয় উইকেটে ২০২ রানের বিশাল জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে দিনের শেষ ভাগে পরপর তিন উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ!

দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪০০ রানের জবাবে এখনও ১১৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। তাদের হাতে রয়েছে ৬টি উইকেট।

দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের হয়ে সাফল্যের দেখা পান হাসান মাহমুদ। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এইডেন মার্করামের ব্যাটের কানায় বল লাগিয়ে দেন তিনি। উইকেটের পেছনে সহজ ক্যাচ নিতে ভুল করেননি লিটন দাস। মাত্র ৪ রান করে ফিরতে হয় মার্করামকে। ফলে মাত্র ৫ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

তবে এরপর বাংলাদেশের বোলারদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখেন জুবাইর হামজা ও অ্যাকারম্যান। উইকেটে থিতু হয়ে দুজনই পাল্টা আক্রমণে যান। একদিকে অ্যাকারম্যান তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি, অন্যদিকে সেঞ্চুরির পথে এগিয়ে যান হামজাও। তাদের জোড়া ইনিংসে একপর্যায়ে উইকেট পাওয়ার সব পথই যেন বন্ধ হয়ে যায় বাংলাদেশের সামনে।

প্রথম সেশনে মাত্র পাঁচ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে উইকেটের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় টাইগারদের। ৪০ ওভারের বেশি সময় ধরে কোনো সাফল্য না পাওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বল তুলে দেন মুমিনুল হকের হাতে। অধিনায়কের সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত কাজে আসে।

মুমিনুলের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়ান হামজা। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি করেন ৮৩ রান। ২০২ রানের এই অনবদ্য জুটি ভাঙার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের পথে প্রথম বাধা তৈরি করেন মুমিনুল।

তবে ততক্ষণে নিজের সেঞ্চুরি পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছেন অ্যাকারম্যান। মাত্র ১২৫ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছানো এই ব্যাটার শেষ পর্যন্ত থামেন ১৫৭ রানে। ১৬৪ বলের ইনিংসে ২১টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। সেঞ্চুরির পর আরও দ্রুত রান তুলতে গিয়ে হাসান মাহমুদের বলে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়ে বিদায় নেন এই প্রোটিয়া ব্যাটার।

অ্যাকারম্যানের বিদায়ের পর বাংলাদেশের বোলিং আক্রমণে নতুন গতি এনে দেন হাসান। ৫৯তম ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ম্যাথু ব্রিটকিকে। ১৭ বল মোকাবিলা করে মাত্র ২ রান করেই সাজঘরে ফেরেন এই মিডল অর্ডার ব্যাটার। মাত্র ১১ রানের ব্যবধানে দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে বাংলাদেশের ফেরার পথ তৈরি করেন হাসান।

দিনের মধ্যে অবশ্য চোটের ধাক্কাও সামলাতে হয়েছে এই পেসারকে। ১৬তম ওভারে ফিরতি বলে ফিল্ডিং করতে গিয়ে বলের আঘাত লাগে তার কপালে। মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ওভার শেষ করেন তিনি। পরে কিছু সময়ের জন্য মাঠ ছাড়লেও আবার ফিরে এসে বোলিং চালিয়ে যান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিক হেনস্তা

17 November 2026

বৃহস্পতিবার লালমনিরহাটে প্রধানমন্ত্রী: জেলাবাসীর প্রত্যাশা ছয় মেগা প্রকল্পের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বড় জুটি ভেঙে ম্যাচে ফিরল বাংলাদেশ

হালনাগাদ সময় : ১১:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬