মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪০ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পিরোজপুরে ৮ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ১২:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার ইয়াবা এবং নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

গত শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাফা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬ হাজার টাকা।

আটককৃতরা হলেন মঠবাড়িয়া উপজেলার ধানীসাফী ইউনিয়নের মো. রুবেল বেপারী (২৯) এবং মিরুখালী ইউনিয়নের ইমাদুল দফাদার (২৭)।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে বাড়ির বাইরে এসে ভক্তদের নিরাশ করলেন না রজনীকান্ত

08 November 2026

কে এই মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পিরোজপুরে ৮ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হালনাগাদ সময় : ১২:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬