মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪১ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দিনাজপুরের বিরল সীমান্তে ১ লাখ ৪৫ হাজার টাকার মাদক জব্দ

  • হালনাগাদ সময় : ০১:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরল সীমান্তে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ ও ৫০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা।

রোববার (৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ৪২ বিজিবির অধীনস্থ ধর্মজান ও মৌচোষা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ ও ৫০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্তকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। সীমান্ত অপরাধে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে ছাড় দেওয়া হবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে বাড়ির বাইরে এসে ভক্তদের নিরাশ করলেন না রজনীকান্ত

08 November 2026

কে এই মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনাজপুরের বিরল সীমান্তে ১ লাখ ৪৫ হাজার টাকার মাদক জব্দ

হালনাগাদ সময় : ০১:২৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬