মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪২ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বক্স অফিসে ঝড়: তিন দিনেই ৩৭৫ কোটি আয় করল ‘রামায়ণ’

  • হালনাগাদ সময় : ০১:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’। মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি আয় করে রীতিমতো চমক দেখিয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমা। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৩৫০ কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেছে ছবিটি।

দীপাবলির উৎসবকে কেন্দ্র করে সিনেমাটির ব্যবসায় বড় ধরনের গতি এসেছে। প্রথম দিনে ভারতের বাজারে ছবিটির নিট আয় ছিল ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে তা কমে দাঁড়ায় ৪৮ কোটি ৫ লাখ রুপিতে। তবে তৃতীয় দিনে আবারও ঘুরে দাঁড়ায় সিনেমাটি।

গত শনিবার (৭ নভেম্বর) ভারতের বাজারে ছবিটির নিট আয় হয়েছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। আগের দিনের তুলনায় আয় বেড়েছে ৪৫ দশমিক ৩ শতাংশ। তিন দিনে ভারতের বাজারে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ১৮২ কোটি ৭০ লাখ রুপি। করসহ এই আয় ২১৮ কোটি ২৫ লাখ রুপি।

শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে ‘রামায়ণ’। মুক্তির প্রথম তিন দিনে বিদেশের বাজার থেকে এসেছে ১৫৭ কোটি ২৫ লাখ রুপি। এর মধ্যে তৃতীয় দিনেই আয় হয়েছে ৬০ কোটি রুপি। ভারত ও বিদেশের বাজার মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি।

পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটির আয়ের বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। তিন দিনে শুধু হিন্দি সংস্করণ থেকেই আয় হয়েছে ১৩৬ কোটি রুপি। এ ছাড়া কন্নড়, তেলেগু, তামিল ও মালয়ালম সংস্করণ থেকেও উল্লেখযোগ্য আয় এসেছে।

সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, রাবণের ভূমিকায় রয়েছেন যশ এবং সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। এ ছাড়া হনুমান চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে।

ছবিতে আরও রয়েছেন অরুণ গোভিল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয় ও কুনাল কাপুর।

পরিচালক নিতেশ তিওয়ারির এই সিনেমায় সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান ও হলিউডের সংগীত পরিচালক হ্যান্স জিমার। উন্নত ভিজ্যুয়াল ইফেক্টস ও বিশাল আয়োজনের কারণে মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।

দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। প্রথম পর্বের শুরুতেই এমন সাফল্য পাওয়ায় সিনেমাটির পরবর্তী পর্ব নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে বাড়ির বাইরে এসে ভক্তদের নিরাশ করলেন না রজনীকান্ত

08 November 2026

কে এই মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বক্স অফিসে ঝড়: তিন দিনেই ৩৭৫ কোটি আয় করল ‘রামায়ণ’

হালনাগাদ সময় : ০১:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬