মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৪২ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নির্বাচন কমিশনে আপিল: তিন দিনে ১৫০ প্রার্থীর প্রার্থিতা পুনরুদ্ধার

  • হালনাগাদ সময় : ১০:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে (ইসি) আপিল নিষ্পত্তির তৃতীয় দিনে আরও ৪১ জন সংসদ সদস্য (এমপি) প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে গত তিন দিনে মোট ১৫০ জন প্রার্থী আপিলের মাধ্যমে তাদের প্রার্থিতা পুনরুদ্ধার করতে সক্ষম হলেন।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল মিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রোববারের একটিসহ মোট ৭১টি আপিল নিষ্পত্তি করে ইসি। এর মধ্যে ৪১টি আপিল আবেদন মঞ্জুর করা হয়েছে, যার ফলে এসব প্রার্থী ভোটে লড়ার সুযোগ পেলেন। অন্যদিকে, ২৪টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং চারটি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

এর আগে গত শনিবার আপিলের প্রথম দিনে ৫১ জন এবং রোববার দ্বিতীয় দিনে ৫৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। রোববার নিষ্পত্তি না হওয়া ময়মনসিংহ-৪ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. হামিদুল ইসলামের আবেদনটিও সোমবার মঞ্জুর হয়।

সোমবারের শুনানিতে চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা নিজের আবেদন প্রত্যাহার করে নেন। এছাড়া, পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত হওয়ায় ওই আসনের সংশ্লিষ্ট আবেদনটির শুনানি হয়নি। নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানির চতুর্থ দিনে মঙ্গলবার আরও ৭০টি আপিল নিষ্পত্তি করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘দ্য আর্ট অব ডুইং নাথিং’: ব্যস্ত জীবনে একটু জিরিয়ে নেওয়ার শিল্প

27 October 2026

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজার ৭১

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নির্বাচন কমিশনে আপিল: তিন দিনে ১৫০ প্রার্থীর প্রার্থিতা পুনরুদ্ধার

হালনাগাদ সময় : ১০:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬