মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৯ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নতুন মিশনে আশরাফুল: কাতার এশিয়া কাপে ব্যাটিং কোচের দায়িত্ব

  • হালনাগাদ সময় : ১১:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জাতীয় দলের ব্যাটিং কোচের অধ্যায় পেছনে ফেলে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। কাতারে অনুষ্ঠেয় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। দায়িত্বের এই নতুন অধ্যায় নিয়ে আশরাফুল বেশ আশাবাদী।

কাতারের উদ্দেশে দেশ ছাড়ার আগে আশরাফুল বলেন, প্রতিটি কাজই তিনি উপভোগ করেন এবং দলের জন্য সবসময় ইতিবাচক মানসিকতা বজায় রাখার চেষ্টা করেন। তার বিশ্বাস, এই নতুন মিশনেও ভালো কিছু হবে।

গত আসরের ফাইনালে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। আশরাফুল মনে করেন, তরুণ ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট নিজেদের সামর্থ্য প্রমাণের একটি বড় প্ল্যাটফর্ম।

টুর্নামেন্ট শুরুর আগে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আশরাফুল। স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি ফ্লাডলাইটের আলোয় প্রস্তুতি ম্যাচ খেলে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন। এখন মাঠে সেরা পারফরম্যান্স প্রদর্শন করাই মূল লক্ষ্য বলে জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিক হেনস্তা

17 November 2026

বৃহস্পতিবার লালমনিরহাটে প্রধানমন্ত্রী: জেলাবাসীর প্রত্যাশা ছয় মেগা প্রকল্পের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নতুন মিশনে আশরাফুল: কাতার এশিয়া কাপে ব্যাটিং কোচের দায়িত্ব

হালনাগাদ সময় : ১১:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬