মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৪ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিল বাজুস

  • হালনাগাদ সময় : ১১:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

স্থানীয় বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মানভেদে প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এর ফলে ভালো মানের সোনার ভরি এখন থেকে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকায় কেনা যাবে।

বৃহস্পতিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই মূল্য তালিকা আগামী ৯ জানুয়ারি থেকে সারা দেশে কার্যকর হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা।

স্বর্ণের দাম হ্রাস পেলেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতোই ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৯২৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৬৩৯ টাকায় বিক্রি হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু

28 October 2026

যাত্রাবাড়ীতে ৫ লাখ ইয়াবা জব্দ, গুলশানে মদ-বিয়ার উদ্ধারসহ বিদেশে পাচারকালে ১২ নারী উদ্ধার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিল বাজুস

হালনাগাদ সময় : ১১:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬