সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ৩১৯ জন রোগী হামে আক্রান্ত কিংবা উপসর্গযুক্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, সিলেটে দুইজন এবং ময়মনসিংহ ও খুলনায় একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯৬ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে।


























